চুরি করুন শিল্পীর মতো
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চুরি করুন শিল্পীর মতো বইটিতে আছে জীবন-বদলে-দেওয়া ১০টা নিয়ম। নিয়মগুলো আপনার ভেতরের শিল্পীকে জাগিয়ে তুলবে। জীবনকে রাঙিয়ে তুলবে নতুন রঙে, আরও ক্রিয়েটিভ করে।একেবারে মৌলিক বলে দুনিয়ায় আসলে কিছু নেই। অন্যের কাজ থেকে শেখা, তাদের প্রভাবকে আপন করে নেওয়া—এটা স্বাভাবিক। অন্যের কাজগুলো ঘাঁটুন, নতুন করে ভাবুন, নিজের মতো করে সাজান। দেখবেন, নিজের রাস্তাটা পেয়ে গেছেন।আজ যাকে নিছক শখ ভাবছেন, কাল হয়তো সেটাই হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে বড় কাজ।'যা জানেন, তা নিয়ে লিখুন'—পুরোনো এই বস্তাপচা কথা ভুলে যান। বরং, যে বইটা আপনি নিজে পড়তে চান, সেটাই লিখুন। যে সিনেমাটা দেখতে মন চায়, সেটাই বানিয়ে ফেলুন।রোজকার সাদামাটা জীবনে একটু 'বোরিং' হওয়ার ঝুঁকি নিন। নিজের কল্পনা আর কাজের জগতে আপনি হয়ে উঠবেন দুর্দান্ত।
| অনুবাদক | : | মাসুদ শরীফ |
| প্রকাশনী | : | সত্যায়ন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |