অরণ্য-বহ্নি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অরণ্য-বহ্নি উপন্যাসের কাহিনি সাঁওতাল জনগোষ্ঠীর জীবনধারার রূপায়ণÑ ইংরেজ শাসক ও স্থানীয় জোতদার জমিদারশ্রেণি শোষণ বঞ্চনা থেকে পরিত্রাণের জন্য সাঁওতাল জনগোষ্ঠীর লড়াকু আখ্যান। উপন্যাসে প্রধান চরিত্র সিধু ও কানু। তাদের ভূমিকায় অরণ্য-বহ্নি উপন্যাসের কাহিনি জমাট বেধেঁছে। ইংরেজদের অত্যাচারে প্রতিবাদী হয় তারা। মানকী রুকনী-টুকনীদের উদ্ধার করার জন্য বিশু তিন পাহাড়ে ইংরেজ সাহেবের বাংলাতে হানা দেয়। রুকনী বাংলোঘরে সাহেবেকে খুন করে পালিয়ে আসে এবং পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। সেখানে সিধু ও কানুর সঙ্গে দেখা হয়। এদিকে ভৈরবীকে এক ঝড়ের রাতে ডেভিল বেউই ধর্ষণ করেছিল। সিধু একথা শুনে প্রতিবাদের তীব্র আগুনে জ্বলে ওঠে। পরে তারা রাতের অন্ধকারে বাংলো আক্রমণ করে তিন সাহেবকে হত্যা করে। ইংরেজরা মরিয়া হয়ে ওঠে সাঁওতালদের নিধন করতে। সংগ্রামপুরের যুদ্ধে পরাজয় হয় সাঁওতালদের। আহত হয়ে ধরা পড়ে সিধু। ইংরেজ সরকার তার ফাঁসি দেয়। ক্ষোভে ও প্রতিবাদে নিজের অগ্নিতে আত্মহুতি দেয়। এভাবেই সমাপ্ত হয় অরণ্য-বহ্নি-র কাহিনি। উপন্যাসের অন্তে সাঁওতালদের পরাজয়ের কাহিনি সন্নিবেশিত হলেও অস্তিত্ব রক্ষার জন্য তাদের লড়াকু মানসলোক চিত্রিত করাই লেখকের অভীষ্ট।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |