কপি বেছে নিন
150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস “কপালকুণ্ডলা”তে ইতিহাস প্রাধান্য না পেলেও এখানে ইতিহাস এসেছে কাহিনী নির্মাণের সহযোগী উপকরণ হিসেবে। এটি মূলত কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস। অতিপ্রাকৃত উপাদানের দিকে বঙ্কিমের যে প্রবণতা তা এ উপন্যাসের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে। লেখক স্থানের ব্যাপারেও ঐক্যবোধ রক্ষা করার চেষ্টা করেছেন। সমুদ্রতট আর গভীর অরণ্য দিয়ে কাহিনীর শুরু, তেমনি বন ও নদীতট দিয়েই ঘটনার পরিসমাপ্তি। লেখক এখানে ইতিহাসের সাথে কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন। এর কিছু চরিত্র কল্পিত ও কিছু চরিত্র ইতিহাস আশ্রিত। রহস্যময়তা এ উপন্যাসের আরেকটি বৈশিষ্ট্য। কপালকুন্ডলা, কাপালিক ও মতিবিবি চরিত্রগুলো যথেষ্ট রহস্যময়। এছাড়া উপন্যাসটিতে নিয়তিলীলা বা দৈবশক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়। তবে নারী চরিত্র সৃষ্টিতে বঙ্কিম যে পারদর্শিতা দেখিয়েছেন তা সত্যিই অসাধারণ। কপালকুণ্ডলা ও মতিবিবি চরিত্র দু’টি অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। নারীর ত্যাগ ও ভোগ, ধর্ম ও অধর্ম, উদারতা ও সংকীর্ণতা ইত্যাদি বিপরীতমুখী গুণাবলীগুলো চরিত্র দু’টির মধ্যে দারুণভাবে ফুটে উঠেছে।

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2026
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all