Category:
Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

360৳450৳Save 90৳ (20%)
Qty
Wishlist
Share

আল্লাহ তা'আলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদী হিসেবে সৃষ্টি করে পূর্ববর্তী সকল উম্মাহর ওপর শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। মহানবী সা. এর জীবনে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বিশ্বায়নের (Globalization)-4 যুগে যতই দিন যাচ্ছে ততই সবকিছুর বিস্তৃতি ও সহজ হচ্ছে। সাথে সাথে মানুষের মাঝে আল-কুরআন, রাসূল সা. এর সুন্নাহ ও সীরাত জানার আগ্রহও বাড়ছে। বিভিন্ন সীরাত গ্রন্থগুলো থেকে রাসূল সা. এর গোটা জীবনের আংশিক ও খণ্ডিত তথ্য জানা যায়। একটি সীরাত কোষের অংশ হিসেবে আমি অত্র গ্রন্থটিতে মহানবী সা. এর নবুওয়াতী জীবনের সুনির্দিষ্ট তথ্য উপস্থাপনের চেষ্টা করেছি। অবশিষ্ট গ্রন্থগুলোতে মহানবী সা. এর জীবনের প্রতিটি দিকভাগ নিয়ে বিজ্ঞ লেখকগণের বিষয়ভিত্তিক বিস্তারিত লেখা স্থান পেয়েছে। এ সীরাত কোষ পাঠের মাধ্যমে মহানবী সা. এর গোটা জীবনের সুষ্পষ্ট ইতিহাস জানা যাবে। 'মহানবী সা. এর নবুওয়াতী জীবন' শীর্ষক গ্রন্থটি অধ্যয়নের ফলে পাঠক মহল যা জানতে পারবেন তা নিম্নরূপ।গ্রন্থটি ভূমিকা ও উপসংহার ব্যতীত নিম্নোক্ত তিনটি অধ্যায় ও অনেকগুলো পরিচ্ছেদে সুবিন্যস্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে রাসূল সা.-এর নবুওয়াত প্রাপ্তির পূর্বাভাস সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ওহী অবতরনের সূচনা ও রাসূল সা. নবুওয়াত লাভ সম্পর্কে তৃতীয় অধ্যায়ে নবুওয়াত লাভের স্থান সময়কাল ও নবুওয়াতের বৈশিষ্ট্য সম্পর্কে দলীল ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়েছে। সর্বোপরি এর দ্বারা কোনো পাঠক সামান্যতম উপকৃত হলে আমার চেষ্টা সার্থক হয়েছে বলে মনে করবো। আল্লাহ আমার এ প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

প্রকাশনী:তাম্রলিপি
সংস্করণ:1st Published 2026
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789842928246
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all