//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
Save ৳14 more withWELCOME400coupon.
হিজরত ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ঘটনাসমূহের অন্তর্ভুক্ত। হিজরতের মাধ্যমেই মুসলমানরা মক্কার কাফির-মুশরিকদের অত্যাচার-নির্যাতন থেকে মুক্তি লাভের পাশাপাশি প্রভৃত সম্মান, প্রভাব-প্রতিপত্তি, আরাম-আয়েশ ও সুখ-স্বাচ্ছন্দ্য লাভ করে। আল্লাহ তা'আলা বলেন, 'যারা অত্যাচারিত হয়ে আল্লাহর পথে হিজরত করে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা দান করব।' (সূরা আন্-নাহল, ১৬:৪১)আল্লাহ্ তা'আলার নির্দেশে মুসলমানরা সর্বপ্রথম হাবশায় এবং পরবর্তীতে মদীনায় হিজরত করেন। হিজরতের সুদূরপ্রসারী ফলাফল মুসলমানদের জীবন ব্যবস্থাকে আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিজরতের সময়কে ভিত্তি করেই পরবর্তীতে হিজরী বর্ষের সূচনা হয়। আর হিজরী সনের সাথে মুসলিম উম্মাহর রয়েছে মৌলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক। মোটকথা, হিজরতের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্যে মুসলমানদের জন্য রয়েছে বহু শিক্ষণীয় বিষয়।গ্রন্থটিতে হিজরত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার প্রয়াস চালানো হয়েছে। শিরোনাম ও অধ্যায় বিন্যাসের ক্ষেত্রে গ্রন্থটি সম্পূর্ণ ব্যতিক্রম বৈশিষ্ট্যের অধিকারী। প্রামাণিক তথ্য ছাড়া গ্রন্থের কোথাও ব্যক্তিগত অভিমত ও আবেগকে প্রশ্রয় দেওয়া হয়নি। এরূপ স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের কারণে গ্রন্থটি পাঠক সমাজের নিকট আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842928291 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |