//
by আসিফ মেহ্দী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
Save ৳4 more withWELCOME400coupon.
সমুদ্রকে দেখলে মনে হয় শুধু ঢেউখেলানো জলরাশি। কিন্তু সাগরের জলরাশির নিচে লুকিয়ে আছে এক আশ্চর্য জগৎ। সেই জগৎ রহস্য, বৈচিত্র্য আর বিস্ময়ে ভরা। 'সাগরতলের রহস্যময় জগৎ' বইটি তোমাদের নিয়ে যাবে ঢেউয়ের তলদেশে, যেখানে ধীরে ভেসে যায় বিশাল কচ্ছপ, ডানার মতো পাখনা মেলে উড়ে চলে রে মাছ, নিঃশব্দে ঘুরে বেড়ায় হাঙর, আর আলোয়-ছায়ায় নাচে জেলিফিশ।পৃথিবীর সবচেয়ে পুরোনো অ্যাকুয়ারিয়ামে গিয়েছিলেন তোমাদের প্রিয় লেখক আসিফ মেহদী। তাঁর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানতে পারবে স্টারফিশ কীভাবে নিজের বাহু ফেলে পালায়, অক্টোপাস কতটা বুদ্ধিমান, কিংবা প্লাস্টিক কেন সমুদ্রের প্রাণীদের জন্য ভয়ংকর বিপদের কারণ। এই বইয়ে তিনি সহজ ভাষায় তুলে ধরেছেন সমুদ্রের প্রাণীদের জীবন, অভিযোজন আর সংগ্রামের গল্প। সমুদ্রকে জানতে চাইলে এই বই তোমার জন্যই।বিজ্ঞান ও প্রযুক্তির যুগে তোমরা যারা এগিয়ে থাকতে চাও, তারা সংগ্রহ করো আসিফ মেহদীর লেখা 'গল্পে আনন্দে বিজ্ঞান' সিরিজের বইগুলো। সঙ্গে 'সায়েন্স ফিকশন সমগ্র' সংগ্রহ করতে ভুলো না। কারণ, সেখানেও আছে বিজ্ঞান ও প্রযুক্তিগত মজার সব তথ্য। তোমাদের হাত ধরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তির পথে দ্রুতগতিতে এগিয়ে চলুক-এই কামনা করছি।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842949043 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 16 |