//
by মৈত্রীর দেবী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
Save ৳13 more withWELCOME400coupon.
বাঙালি পাঠকের কাছে মৈত্রেয়ী দেবী মূলত পরিচিত তাঁর ন হন্যতে উপন্যাস ও রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রিক চর্চার জন্য। যদিও তাঁর সাহিত্যচর্চা ও কাজের পরিধি এইটুকুতে সীমাবদ্ধ নয়। ষাটের দশকের শুরুর দিক থেকে তিনি পশ্চিমবঙ্গের বাঙালি পাঠকদের কাছে পূর্ববঙ্গের বুদ্ধিজীবী মহলের অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় করিয়ে দেবার প্রয়াস শুরু করেছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুর সময় থেকেই পশ্চিমবঙ্গের ও সাধারণ মানুষ, বুদ্ধিজীবী সমাজকর্মী সকলের মধ্যেই স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের বিষয়ে স্বতঃস্ফূর্ত আবেগ দেখা গিয়েছিল, তারই এক স্মরণ লিপি এত রক্ত কেন? গ্রন্থটি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ কোনও সাময়িক আবেগের ফসল নয় বরং বহুদিনের যন্ত্রণা মুক্তির প্রয়াস। মৈত্রেয়ী দেবী সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। শরণার্থী শিশুদের জন্য গড়ে তুলেছেন স্কুল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। মুক্তিযুদ্ধের সময় পরিবর্তিত বাঙালি মনন বুঝতে চেষ্টা করেছেন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। দুই মলাটে এত রক্ত কেন? গ্রন্থটি সেই অভিজ্ঞতারফসল।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843589828 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 264 |