এলোকেশীনি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
Save ৳7 more withWELCOME400coupon.
ফ্ল্যাপ—পরিচিত একজনের উপস্থিতি টের পেয়ে টবে লাগানো ফুলগুলোর থেকে দৃষ্টি সরিয়ে, লোকটার দিকে তাকালো ইলমা। সে তাকাতেই লোকটার দৃষ্টি আটকালো, ইলমার পানে। চাঁদের ফিকে আলোয় মেয়েটার চোখে-মুখে লেগে আছে একরাশ কৌতূহল আর অল্প চিন্তার ছায়া।“শুনুন…”ভ্রু কুঁচকালো লোকটা। কিন্তু ডাকের কোনোরকম প্রতুত্ত্যর করলো না। কিন্তু ইলমা হাল ছাড়লো না। কয়েক শব্দের ঝংকার তুলে বললো,“ওই অদ্ভুত নাম্বারের ডায়েরিটা?” লোকটা টব থেকে একটা ফুল ছিড়ছিলো। প্রশ্ন শুনেই হাতের ফুলটা অবলীলায় ফেলে দিলো। ইলমা অবাক দৃষ্টিতে তাকালো। লোকটার চোখ-মুখে বিরাজ করলো এক অদ্ভুত রকম কঠোরতা। ঝড়ের বেগে এগিয়ে এসে ইলমার বাহু চেপে কাছে টেনে, এক ধাক্কায় দূরে সরিয়ে দিলো। আচমকা ধাক্কায় ইলমা পড়ে যেতে নিয়েও নিজেকে শামলে নিলো। লোকটা ফের এগিয়ে আসলো। তার লম্বা চুল খানিক জোরেই টেনে ধরলো। ইলমা ব্যাথাতুর শব্দ করলো। লোকটা পরোয়া করলো না। দুই শব্দে প্রতুত্ত্যর করে বললো।-“কিছু না!”লোকটার কণ্ঠে একটা অদ্ভুত নাকচ স্পষ্ট হলো!যেখানে আর কোনো প্রশ্নের জায়গা পেলো না ইলমা। অবিশ্বাস্য চোখ দুটো তড়িতে বুঁজে নিলো। বুকের ভেতর হালকা একটা ব্যথা অনুভূত হলো। দৃশ্যমান হলো সেই অদ্ভুত ডায়েরির কয়েকটি পাতার বিশেষ কিছু লাইন। সঙ্গে সঙ্গে কম্পিত হলো সর্বাঙ্গ। বুঝে গেলো, অদ্ভুত ডায়েরি টা খুব কাছের কারোর গোপন রহস্য!
| প্রকাশনী | : | অনুজ প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |