বাংলাদেশের উচ্চশিক্ষা সাম্প্রতিক বাস্তবতা

by আবু নাছের টিপু

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

210৳280৳Save 70৳ (25%)
Qty
Wishlist
Share

ফ্ল্যাপে লিখা কথাদেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিককালে উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে একথা সত্য কিন্তু এ সম্প্রসারণের পাশাপাশি গুনগতশিক্ষার বিষয়টি কতটুকু প্রাধান্য পেয়েছে তা নিয়ে রয়েছে প্রশ্ন।পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট, ‘৭৩-এর স্বায়ত্বশাসন ও এর ব্যবহারিক দুর্বলতা, নানান রঙ-এ বিভক্ত শিক্ষক-রাজনীতি, শিক্ষক-নিয়োগে স্বচ্ছতার অভাব, ক্যাম্পাস-সহিংসতা, অপ্রতুল বাজেট বরাদ্দ ইত্যাদির সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আরো নানান ঘটনা।সময়ের প্রয়োজনেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু এসকল অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। কলেজগুলো উচ্চশিক্ষার পরিবেশ, শিক্ষা ও গবেষণার মান নিয়েতো প্রশ্ন রয়েছেই। অপরদিকে দীর্ঘদিন পর মাদ্‌রাসার ফাজেল ও কামেল পেয়েছে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি। কওমি মাদ্‌রাসার দাওরা সনদকেও দেয়া হয়েছে স্নাতকোত্তর ডিগ্রির মান।এ প্রেক্ষাপটে বাংলাদেশের উচ্চশিক্ষা সাম্প্রতিক বাস্তবতা শীর্ষক গ্রন্থে দেশের উচ্চশিক্ষার কাঠামোগত বিন্যাস, সাম্প্রতিক সংস্কার ও সংস্কার-প্রচেষ্টা, শিক্ষা ও গবেষণার মান ইত্যাদি বিষয়সমূহ আলোচনায় এসেছে।দেশের উপযোগী শিক্ষানীতি প্রণয়নে এ পর্যন্ত অনেক কমিশন কাজ করেছে। সর্বশেষ ড. মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে গঠিত কমিশনের সুপারিশের আলোকে লেখক- গবেষক মুহম্মদ আবু নাছের টিপু গ্রন্থটিতে বিশ্লেষণাত্মক ও তুলনামূলক এক মনোজ্ঞ আলোচনা উপস্থাপন করেছেন।বিরাজমান বাস্তবতায় দেশেল উচ্চ শিক্ষাস্তরের নানান ধারা-উপধারার বিরাজমান বৈষম্য, সমন্বয়, সমস্যা ও সম্ভাবনাকে ঘিরে লেখা গ্রন্থটি আগ্রহী পাঠকের ভাবনাকে নতুন করে নাড়া দিবে।

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2007
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9848740279
পৃষ্ঠা সংখ্যা:299
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all