//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সৃষ্টির আদিকাল থেকেই মানুষ একজন পরম স্রষ্টার অস্তিত্ব অনুভব করেছে। কেউ তাঁকে খুঁজেছে যুক্তিতে, কেউ অনুভবে, কেউ কল্পনায়। তবে সেই স্রষ্টাকে বোঝার পথে মানুষের চিন্তা ও দর্শনে তৈরি হয়েছে নানা ভিন্নতা। ইসলাম এই বিভ্রান্তির ভিড় চিরে ঘোষণা করে, স্রষ্টা একজন, তিনি অদ্বিতীয়, তিনি আল্লাহ। ইসলাম আল্লাহকে উপস্থাপন করে তাঁর মহিমান্বিত গুণাবলির মাধ্যমে। এসব গুণাবলি মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। কিন্তু সময়ের স্রোতে ইসলামের মূল বিশ্বাসের সংঘর্ষে এসেছে নানা বিজাতীয় দর্শন। এর ফলে আল্লাহ সম্পর্কে স্পষ্ট ধারণার জায়গায় ধীরে ধীরে জন্ম নিয়েছে বিভ্রান্তি ও বিশ্বাসগত সংশয়।এই গ্রন্থে ড. উমর আল-আশকার ইসলামের মৌলিক উৎসগুলো থেকে সকল ভুল ধারণা চিহ্নিত করেছেন। তিনি দেখিয়েছেন, আল্লাহর গুণাবলি সম্পর্কিত কুরআন ও হাদিসের বাণীগুলো বোঝার একমাত্র সঠিক মানদণ্ড হলো সালাফদের অনুসৃত পথ। তাওহিদকে কেবল একটি তাত্ত্বিক ধারণা হিসেবে নয়, বরং ইসলামের হৃদস্পন্দন হিসেবে উপস্থাপন করা হয়েছে এ গ্রন্থে।
| প্রকাশনী | : | সিয়ান পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843921314 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 451 |