//
by মমতাজ আলো
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিশ্বনেতাদের উক্তিরোনাল্ড রিগান :গোটা বিশ্বে সাধারণ মানুষের কল্যাণের জন্য গভীর আগ্রহ, আইনের শাসনের প্রতি নিষ্ঠা এবং আন্তর্জাতিক বিষয়ে গভীর প্রজ্ঞার জন্য প্রেসিডেন্ট জিয়ার প্রতি আমি শ্রদ্ধাশীল।মার্গারেট থ্যাচার :প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্ব ও দৃষ্টান্তে বাংলাদেশ অগ্রগতি সাধন এবং আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেছিল।ঝাউ জিয়াং :রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে প্রেসিডেন্ট জিয়া ছিলেন ক্লান্তিহীন।পিয়েরে ট্রুডো :সংকটকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে দৃঢ় ও গতিশীল নেতৃত্ব দিয়েছেন।ইন্দিরা গান্ধী :প্রেসিডেন্ট জিয়া উন্নয়নের দিকে বিশেষ নজর রেখে দেশ পরিচালনা করেছেন। আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত প্রস্তাবে তাঁর দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়।বাদশাহ ফাহাদ বিন খালেদ :ইসলামি উম্মাহ্র উন্নয়নে প্রেসিডেন্ট জিয়ার অবদান অবিস্মরণীয়।বেগম খালেদা জিয়া সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দের উক্তিবাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ :বেগম খালেদা জিয়া মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নারী নেত্রী।লি কিয়াং :তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু।নরেন্দ্র মোদি :বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।শেহবাজ শরিফ :বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়ার জীবনব্যাপী সেবা এবং দেশের অগ্রগতি ও উন্নয়নে তাঁর অবদান একটি স্থায়ী উত্তরাধিকার।সুশীলা কার্কি :বেগম খালেদা জিয়া আজীবন জনসেবায় নিয়োজিত একজন নেতা। তাঁর নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছিল।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849118657 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |