//
by শরীফ আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফিলিপাইন ট্যুর ছিল আমাদের ফ্যামিলি ট্যুর। ইন্ডিয়া ও থাইল্যান্ড ভ্রমণের পর আমাদের তৃতীয় ভ্রমণ ছিল ফিলিপাইন। ২০২৩ সালের মার্চ মাসে আমি আর লাবণ্য আমাদের মেয়ে ইরহা ও ছেলে ইরশানকে নিয়ে ফিলিপাইন ভ্রমণে গিয়েছিলাম। ফিলিপাইন বহু দূরের দেশ। এশিয়ার শেষ সীমা। বলা যায় পূর্বদিকে পৃথিবীর মানচিত্রের শেষ সীমা। ফিলিপাইনের পর সমতল মানচিত্রে আর কোন দেশ দেখা যায় না। পৃথিবীর সেই সীমান্ত ছোঁয়ার গল্প হচ্ছে এই বইটি।সে ছিল এক দীর্ঘ যাত্রা। আমরা প্রথমে গিয়েছিলাম তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকে আরেকটা ফ্লাইটে আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করে পৌঁছেছিলাম ফিলিপাইনের ম্যানিলা শহরে।ম্যানিলা শহর থেকে উত্তরে বহুদূর তাগাইতাই পাহাড়ের শীতল সুন্দর নিসর্গ দেখতে গিয়েছি। গিয়েছি ভিলা এসকুদেরোর ইতিহাস ও সংস্কৃতি। সেটাও ম্যানিলা শহর থেকে দূর উত্তরে বুলাকিন নদীর তীরে।জিপনিতে ঘুরে বেরিয়েছি রাতেরম্যানিলা শহর। ফুটপাতের দোকানে ডুবো তেলে ভাজা ল্যাগুঙ্গন ফিস দিয়ে ভাত খেয়েছি। তার পরের দিন ম্যানিলা থেকে দক্ষিণে গিয়েছিলাম অনেক দূর সুভিক বে দেখতে।শেষদিন ঘুরে দেখেছি মেট্রো ম্যানিলার অলিগলি, জিরো পয়েন্ট ও সান্তিয়াগো ফোর্ট। তারপর ম্যানিলা বে দেখে এয়ার এশিয়ার ফ্লাইটে গিয়েছিলাম ইন্দোনেশিয়ার বালি দ্বীপে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |