জলজ্যোৎস্নার শয্যা
by ফখরুল হাসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
যৌন সুখ একসময় শুধু একচেটিয়া পুরুষের অধিকার এমনই মনে করা হতো, কিন্তু ধীরে ধীরে অবস্থা বদলেছে। আজকাল মেয়েরাও তাদের যৌন চাহিদার কথা প্রকাশ্যে বলতে পারছে! বিজ্ঞান প্রমাণিত সত্য যে পুরুষ নারীদুজনের কামইচ্ছা বা লিবিডো বেশি কম কখনো লিঙ্গনির্ভর নয় বরং টেস্টোস্টেরন হরমোন নির্ভর। যার শরীরে টেস্টোস্টেরন লেভেল যত বেশি তার আগ্রাসন তত বেশি। অর্থাৎ তার কামইচ্ছা তত বেশি! বর্তমান সময়ে এই যুগে দাম্পত্যের ব্যাপারটি নানা দিক থেকে আধুনিক হয়ে উঠেছে। এই সময়ে দাম্পত্যের পাশাপাশি দাম্পত্যের ক্রীড়াতে নানা পরিবর্তন ছন্দ যোগ হয়েছে। সব ভালোবাসার পেছনেই আছে যৌনতা। ভালোবেসে যেসব নর-নারী বিয়ে করতে চায়, তাদেরও ইচ্ছে থাকে বাসর রাতে কখন তার প্রিয় মানুষটির সাথে দেহ খেলায় মেতে উঠবে। এরেঞ্জন্ড ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ সবার চাহিদা শরীরটাকে ঘিরে। আবার ভালোবাসা এমন একটি শব্দ যাকে স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়। ভালোবাসা যেকোনো সময় যে কারো সাথে হতে পারে। সত্যিকারের ভালোবাসা কখনো সাদা কালো, ধনী-গরিব, গ্রাম-শহর কিংবা বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যদি সত্যিকারের খাঁটি ভালোবাসা থাকে তাহলে দূরে গেলেও তার কথা মনে থাকে। মনে ভিড় করতেই চোখ থেকে দু’ফোটা জল বেরিয়ে আসে। বেদনাক্লিষ্ট মনে, ভেসে থাকে সুখমাখা স্মৃতি। ভালোবাসা এমন একটি জিনিস যা কারো জীবনে একবার আসলে সেই জায়গা থেকে বের হয়ে আসা কখনো সম্ভব নয়। তখন সেই ভালোবাসা আপনার জীবনকে হয়তো সুন্দরভাবে সাজিয়ে তুলতে সাহায্য করবে নয়তো আপনার জীবনকে ধ্বংস করে দিবে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846750133 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |