//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সেদিন রাতে খেয়ে দেয়ে সুমনা নিজ ঘরে আয়েশ করে বিছানায় গা ছেড়ে দেয়। এই ঘরটা বহুদিন পর আজ যেন একান্তভাবেই নিজের মনে হচ্ছে।দখিনা জানালা দিয়ে ফুরফুরে মৌসুমি শীতল বাতাস ঢুকছে। কোথাও বৃষ্টি হলে এমন শীতল বাতাস বইতে থাকে। সে হিসাব করে বের করল, আষাঢ় মাস শুরু হয়েছে। এখন তো এই বৃষ্টি এই রোদের খেলা চলবে। প্রকৃতির লীলাখেলা মানুষের ওপর সৃষ্টিলগ্ন থেকেই প্রভাব বিস্তার করে আছে। তাই মানুষের জীবনটাও প্রকৃতি নির্ভর। এর পেছনে থাকা মহাবীর স্রষ্টার রহস্য তো আর মানুষ ভেদ করতে পারে না। এখানেই নাকি দর্শন নিহিত। সুমনা একসময় নজরুল সংগীত চর্চা করত। কণ্ঠও ছিল ভালো। বিশেষ কারণে বিয়ের আগেই তার সমাপ্তি ঘটেছে। আজ এইক্ষণে মহাবীর স্রষ্টাকে বিরাট এক শিশু কল্পনা করে কাজী নজরুল ইসলাম যে গানটি সৃষ্টি করেছিলেন, তা তার কণ্ঠে উঠে আসে। সে গুনগুনিয়ে গাইতে থাকে-খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ...
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |