মাইক্রফট হোমসঃ রাইখেনবাখের পরে

by কাবিদ হাসান শিবলী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

480600Save 120৳ (20%)
Qty
Wishlist
Share

রাইখেনবাখ জলপ্রপাতের গভীরে শার্লক হোমসের ছায়া মিলিয়ে যাওয়ার পর লন্ডন যেন নিঃশ্বাস ফেলতে ভুলে গেছে। কুয়াশায় ঢাকা রাস্তাগুলোতে এখন এক অচেনা নীরবতা। যেন শহরটা জানে, তার প্রহরী আর ফিরে আসবে না। যে মানুষটি অন্ধকারকে চিনতেন নিজের রক্তের মতো, তিনি এখন কেবল কিংবদন্তির নাম।কিন্তু অন্ধকার নায়কের মৃত্যুর শোক মানে না। সে ফিরে আসে, আগের চেয়েও সাহসী রূপে। হোয়াইটচ্যাপেলের ভেজা গলি থেকে আবারও জেগে উঠেছে এক পুরনো আতঙ্ক. এক শিল্পী, যে রক্ত দিয়ে আঁকছে মৃত্যুর প্রতিকৃতি। পুলিশ দিশেহারা, শহর নিঃশব্দ আতঙ্কে কাঁপছে।তবু, কোথাও এক ঘরে, পর্দা টানা জানালার পেছনে, কেউ ভাবছে ঠান্ডা মাথায়। মাইক্রফট হোমস। শার্লকের বড় ভাই। গোয়েন্দা নন, কিন্তু গোটা সাম্রাজ্যের মস্তিষ্ক। তার জগৎ কাদা নয়, কৌশল। তর্ক নয়, তথ্য। আলো নয়, ছায়া।ভাইয়ের হারিয়ে যাওয়া তার কাছে কেবল শোক নয়, এ এক ব্যাঘাত, এক অসম্পূর্ণ সমীকরণ। এখন তাকেই নামতে হবে সেই দাবার ছকে, যেখানে প্রতিটি ঘুঁটি রক্তে রাঙা, আর প্রতিপক্ষ হয়তো মানুষই নয়।শার্লক নেই, কিন্তু খেলা এখনো চলছে।প্রশ্ন একটাই—বুদ্ধি দিয়ে কি থামানো যায় পাগলামিকে?নাকি এই লন্ডনের অন্ধকার গিলে ফেলবে তাকেও, যে ছায়া থেকে সবসময় দূরে থাকতে চেয়েছিল মাইক্রফট?

প্রকাশনী:আদী প্রকাশন
সংস্করণ:1st Published, 2026
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:288