//
লিডারশীপ
ব্রায়ান ট্রেসি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
অলিভার ওয়েনডেল, সুপ্রীম কোর্টের প্রধান বিচারক বলেছে, পৃথিবীতে তিনধরনের মানুষ বাস করে। এক, যারা কাজ করে দেখায়; দুই, যারা লক্ষ্য করে আশেপাশে কি ঘটছে আর তিন, যাদের সামান্যতম ধারণাতেও নেই যে কি ঘটছে আশেপাশে। এই বইতে আমরা নেতৃত্ব এবং যারা কোনো কাজ করে দেখায় তাদের নিয়ে কথা বলবো।আমাদের বর্তমান সমাজে নেতৃত্বের বড়োই অভাব। আমাদের বাসাবাড়িতে, ব্যাবসায়িক প্রতিষ্ঠানে, ছোটোবড়ো সংঘে এবং আমাদের সরকার পরিচালনায় নেতৃত্বের প্রয়োজন। সত্যি কথা বলতে, অন্য যেকোন সময়ের চাইতে এখন আমাদের নেতৃত্বের বিশেষ প্রয়োজন আমাদেরকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুদূরপ্রসারী চিন্তা, সাহস, নতুন মতাদর্শ এবং বাঁধভাঙা কাজ করার ক্ষমতাসম্পন্ন লোক প্রয়োজন।আমাদের দুই ধরনের নেতা দরকার। প্রথমটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক ধরন- পরিচালন গুনসম্পন্ন নেতা। এ ধরনের নেতা যেকোনো উপায়েই হোক- সবার মাধ্যমে বা সভার সাথে মিলেমিশে একটা কাজ শেষ করবে।দ্বিতীয় ধরনের যে নেতা দরকার তা হল- পরিবর্ধনকামী নেতা। এ ধরনের নেতারা নতুন পথ সৃষ্টি করেন। এরা হন দূরদর্শী। তারা সাধারণ মানুষকে তাদের নিজের লেভেলের বাইরে গিয়ে কাজ করাতে খুব ভালো অনুপ্রেরণা দিতে পারেন।আমাদের প্রতিষ্ঠানে বা ব্যবসায় নেতৃত্বের খুব প্রয়োজন কারণ আজকের দুনিয়ায় যেকোনো প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে লোকজন আগের চাইতে কঠোর, চাহিদাসম্পন্ন, বিশ্লেষণধর্মী এবং স্বার্থান্বেষী।এখন আর কাউকে একটা কাজ ধরিয়ে দিয়ে কীভাবে কাজটা শেষ করতে হবে বললেই হয় না। মানুষ এখন অংশগ্রহণ করতে চায়। তাদের কাজ নিয়ে আলোচনা করতে চায়, “এই কাজ করলে আমি কি সুবিধা পাবো?” বর্তমানে কেউ কাজ খুঁজতে গেলে এই মনোভাব নিয়ে যায় যে, “আমি কেন আপনার হয়ে কাজ করবো সেটা বলুন আগে?”সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারনে মানুষ একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করে তা হল নেতৃত্ব। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নেতৃত্বের দুই ধরনের সংজ্ঞা আমার ভালো লাগে। প্রথমটি হচ্ছেঃ নেতৃত্ব দেয়া মানে হচ্ছে সাধারণ মানুষের মাধ্যমে অসাধারণ কাজ করিয়ে নিতে পারার ক্ষমতা।আরেকটি সংজ্ঞা হচ্ছেঃনেতৃত্ব দেয়া মানে হচ্ছে অনুসারী জোগাড় করার ক্ষমতা।আজকাল পদবী বা টাকা বা কর্তৃত্বের মাধ্যমে (আরোপিত নেতৃত্ব) যে নেতৃত্ব আসে তা বেশিদিন টেকে না। টেকসই নেতৃত্ব সেখান থেকে আসে যেখানে মানুষ নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা এই পথকে, নির্দেশনাকে এবং মতাদর্শকে অনুসরণ করবে।মোদ্দাকথা অনুসরণ যখন স্বেচ্ছায় আসে, সেই নেতৃত্বই হচ্ছে দীর্ঘস্থায়ী।
| লেখক | : | ব্রায়ান ট্রেসি |
| প্রকাশনী | : | অনুজ প্রকাশন |
| বিষয় | : | অনুবাদ: আত্ম-উন্নয়ন ও মেডিটেশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |