Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় । এর তাৎপর্য কেবল ভাষার অধিকারের প্রশ্নেই সীমিত ছিল না। একই সঙ্গে তা আমাদের সমাজ, সংস্কৃতি ও রাজনীতির অন্যান্য বিষয়, যেমন গণতন্ত্র, জাতিরাষ্ট্র ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার মতো জরুরি করণীয়গুলোকেও সামনে নিয়ে আসে, যার পথ ধরে গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও সাংস্কৃতিক স্বাধিকারের সংগ্রাম, ছাত্র-আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অগ্রসর হতে থাকে। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা আসলে একুশের অনির্বাণ চেতনারই বাস্তবায়ন। ২০২৪-এর জুলাই গণ-আন্দোলনের মধ্য দিয়েও সেই একই চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।প্রথম আলো তার যাত্রালগ্ন থেকে ভাষা আন্দোলনের নানা দিক নিয়ে অনেক প্রবন্ধ-নিবন্ধ, স্মৃতিকথা, সাক্ষাৎকার, দলিল ইত্যাদি প্রকাশ করে আসছে। সেসবেরই একটি নির্বাচিত সংকলন এই গ্রন্থ, যা বর্তমান এবং ভবিষ্যতের পাঠক ও গবেষকদের জন্য অতি প্রয়োজনীয় হিসেবে গণ্য হবে বলে আমাদের বিশ্বাস।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370172 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |