//
অসমাপ্ত বিপ্লব
মুর্শিদা বিনতে রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
বাংলাদেশ আন্দোলনের ভিত্তি ছিল মূলত জাতীয়তাবাদ যা পরিণত হয়েছে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় নীতিতে। ১৯৭১ সালের আগে বিশ্বে এ ধরনের অনেক উপনিবেশ বিরোধী আন্দোলন সফল হয় বিশেষ করে এশিয়া ও আফ্রিকায়। তবে উপনিবেশ বিরোধী রাষ্ট্রব্যবস্থায় টেকসই গণতন্ত্র, সুষম সমাজ ব্যবস্থা, সেকুলার রাষ্ট্রীয় সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে অধিকাংশ রাষ্ট্রই সফল হয়নি। বিষয়টি নিয়ে বিদেশি গবেষকরা অনেক তত্ত্ব নির্মাণ করেছেন ও তার আলোকে গ্রন্থ রচনা করেছেন।অধ্যাপক মুর্শিদা বিনতে বহমান ঐ সব তত্ত্বের পর্যালোচনা করে নিজস্ব ব্যাখ্যা প্রদান ও ঐতিহাসিক আখ্যানকে ভিত্তি করে রচনা করেছেন অসমাপ্ত বিপ্লব। এই গ্রন্থে মূলত: মুক্তিযুদ্ধ, এর সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি থেকে ১৯৭৫ পরবর্তী নীতি প্রকৃতির বহুমাত্রিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রসমাজে মুক্তিযুদ্ধের চেতনা বিদীর্ণ করে তার বিরোধী কাঠামো নির্মাণের প্রচেষ্টাও বিশ্লেষিত হয়েছে খ্যাতনামা তাত্ত্বিকদের তত্ত্বপর্যালোচনা করে। এই গ্রন্থ জাতীয়তাবাদ, উপনিবেশ পরবর্তী রাষ্ট্রব্যবস্থা এবং গ্লোবাল সাউথের মুক্তি আন্দোলনের ভঙ্গুরতা সংক্রান্ত বিতর্কের সাথে বাংলাদেশের অবস্থান নির্ণয় করেছে। বর্তমান পরিপ্রেক্ষিতে অতীতকে বোঝার এই প্রচেষ্টা অনন্য করে তুলেছে অসমাপ্ত বিপ্লব কে।
| লেখক | : | মুর্শিদা বিনতে রহমান |
| প্রকাশনী | : | অনন্যা |
| বিষয় | : | বাংলাদেশ বিষয়ক প্রবন্ধ |
| সংস্করণ | : | 1st Edition, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842930294 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 472 |