আকবর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হিন্দীর স্বনামধন্য কবি রহীমের রচনাবলীর প্রতি আকর্ষণ তথা তাঁর সমাধি—সৌধ দর্শনের ফলে এই মহান কবির একটি সংক্ষিপ্ত জীবনী লেখার অনুপ্রেরণা লাভ করি। তখন কি ভাবতে পেরেছিলাম, ‘আঙুল ধরতে গিয়ে কজি ধরা’—র প্রবাদবাক্য সত্যে পরিণত হবে। আকবরের এক রত্ন সম্পর্কে লিখে ফেলার পর অন্যান্য রত্ন সম্পর্কেও কলম চলতে থাকে। তারপর ভাবি, হিন্দীতে আকবরের উপর এমন কোনো বই নেই, যা থেকে সেই মহাপুরুষকে ঠিকভাবে বোঝা যায়।(শ্রী রামচন্দ্র বর্মা, আজাদের ‘দরবার—আকবরী’ গ্রন্থের অনুবাদ কয়েক বছর পূর্বেই করেছিলেন।) আজাদই প্রথম ভারতীয় যিনি আকবরের প্রতি সুবিচারের উদ্দেশ্যে তাঁর বলিষ্ঠ লেখনী হাতে তুলে নিয়েছিলেন। তাতে অনেক গুণ থাকা সত্ত্বেও কিছু কিছু ঘাটতি রয়েছে, কেননা আকবরকে ইসলামের শত্রু মনে করে যে—সব পাঠকেরা তাঁর প্রতি ঘৃণা পোষণ করত, তাদের কাছে তিনি আকবরের হয়ে সাফাই গেয়েছেন। আকবরের উত্তম জীবনী রচনা করেছেন ভিনসেন্ট স্মিথ। যদিও পূর্ববর্তী গ্রন্থগুলি আরও অনেক তথ্য যোগায়, তবু স্মিথের গ্রন্থখানির মূল্য কম নয়। আমি এই গ্রন্থ দু’খানি থেকে অনেক বেশি সাহায্য নিয়েছি।
| প্রকাশনী | : | হাওলাদার প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849865376 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |