//
খান ফ্যামিলি ইজ ব্যাক
জামসেদুর রহমান সজীব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
খান ফ্যামিলি'র কথা মনে আছে তো? আরেহ। ওই যে পাগলা কিসিমের এক পরিবার; যেখানে শাকের সাহেব আপাদমস্তক নেশাপানির প্রতি পাগল, সালমা পাগল রান্নাবান্নার ব্যাপারে আর সুমাইয়া পাগল মেকআপ নিয়ে। একমাত্র সাকিব ছেলেটা যাও-বা সুস্থ মস্তিষ্কের ছিল, সেও বিয়েশাদি করে বউপাগল হয়েছে। ভিন্ন স্বভাব চরিত্রের এই মানুষগুলোতে মিল কেবল একটি জায়গায়–সকলেই ডগ লাভার; কুকুরপ্রেমী।গোপনসূত্রে জানা গেছে, দিনকে দিন বেড়েই চলেছে তাদের পাগলামি। বিশেষ করে সাকিব-শান্তির হানিমুনকে ঘিরে যেই উন্মাদনার সৃষ্টি হয়েছে, তা নজিরবিহীন। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে এক অজানা রহস্য। ফলে হাসি তামাশার ঘটনাগুলো কখনো কখনো মোচড় খেয়ে টানটান উত্তেজনায় রূপ নেবে। গল্প-কাহিনি সম্পর্কে বিস্তারিত স্পয়লার পেতে চাইলে ফ্ল্যাপ ছেড়ে সোজা উপন্যাসে ঢুকে পড়ুন।প্রিয় পাঠক, খান ফ্যামিলি ইজ ব্যাক। হাসি আনন্দের এই রোলারকোস্টারে আপনাকে আবারও স্বাগতম।
| লেখক | : | জামসেদুর রহমান সজীব |
| প্রকাশনী | : | বেনজিন প্রকাশন |
| বিষয় | : | in রম্য উপন্যাস |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849962809 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |