//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মধ্যযুগের বাংলা ও ইংরেজি কাব্য' একটি তুলনামূলক গবেষণাধর্মী গ্রন্থ। গ্রন্থটিতে বাংলায় ও ইংল্যান্ডে মধ্যযুগের সূত্রপাত কেন এবং কিভাবে হয়েছে এবং তার প্রভাবে উভয় সাহিত্যে যে সমধর্মী কাব্য ধারা গড়ে উঠেছে তার একটি সমান্তরাল ঐতিহাসিক বিশ্লেষণ লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম অধ্যায়ে বাংলায় ও ইংল্যান্ডে মধ্যযুগ যে একই প্রকৃতির সে বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে। বৈদেশিক শক্তির আক্রমণ ও বিজয়ের মধ্য দিয়ে বাংলায় ও ইংল্যান্ডে মধ্যযুগের সূত্রপাত ঘটে- এই দিকটি বিশদভাবে আলোচিত হয়েছে গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় মধ্যযুগের বাংলা ও ইংরেজি কাব্যের শূন্যতার যুগ নিয়ে যেখানে গবেষণার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, দুই দেশের কাব্যেই একই ধরণের উষর সময় বিরাজমান ছিল- শুরুতে এবং শেষে। চতুর্থ অধ্যায়ে মধ্যযুগের বাংলা ও ইংরেজি কাব্য যে একই ধারায় প্রবাহিত তা দেখানো হয়েছে।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849823513 |