//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দর্শনের রূপরেখা অনূদিত গ্রন্থটি দর্শনের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লিখিত একটি মৌলিক গ্রন্থ। গ্রন্থটিতে অত্যন্ত সহজ-সরল ভাষায় দর্শনের মূল বিষয়গুলোকে ৯টি খণ্ডে বিভক্ত করে ২৭টি অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আলোচনার শুরুতে মূল বিষয়ের আলোচনা-সমালোচনার, দ্বিতীয় পর্যায়ে সাধারণ মন্তব্য এবং পরবর্তী পর্যায়ে উপসংহারমূলক বক্তব্যের মাধ্যমে পাঠকদের মনে সবগুলো বিষয়ের প্রতি কৌতূহল জাগানোর চেষ্টা করা হয়েছে। এ দিক থেকে গ্রন্থটি প্রচলিত গ্রন্থের মতো কোনো সাধারণ আলোচনা নয় বা প্রচলিত গ্রন্থের কোনো পুনরাবৃত্তিও নয়। গ্রন্থটি সম্পর্কে ড. দেবের মন্তব্য : গ্রন্থটি তথ্যবহুল, নির্দেশনামূলক এবং সহজ-সরল। কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক গ্রন্থটি পড়ে মন্তব্য করেন : গ্রন্থটিতে যেমন রয়েছে নতুনত্ব তেমনি রয়েছে চিন্তার খোরাক। সব মিলিয়ে গ্রন্থটি দর্শনের শিক্ষার্থী, শিক্ষক ও নবীন পাঠকদের জন্য প্রয়োজনীয়। সম্প্রতি গ্রন্থটি ‘সরদার ফজলুল করিম দর্শন’ পদক লাভ করে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848797778 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 432 |