//
তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৪৯-৫০ - দ্বিতীয় খণ্ড
তাজউদ্দীন আহমদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
আত্মপ্রচারবিমুখ ও প্রায় নীরব কর্মী-সংগঠক এই অসাধারণ মানুষটির জীবন সম্বন্ধে আমরা আজ পর্যন্ত খুব অল্পই জানি। সেদিক থেকে এই ডায়েরিগুলোর মূল্য অপরিসীম। বদরুদ্দীন উমরের ভাষা আন্দোলন বিষয়ে গবেষণা ও রচনায় তাজউদ্দীন আহমদের ডায়েরি থেকে মূল্যবান তথ্যাদি ব্যবহূত হয়েছে। এই ডায়েরি সে সময়ের এক অসাধারণ দলিল। এর ঐতিহাসিক মূল্য অপরিসীম। জাতিকে যে দৃঢ় নেতৃত্ব এ মানুষটি পরবর্তীকালে দিয়েছেন, তার ভিত্তি কীভাবে তৈরি হয়েছিল, তরুণ বয়সে লেখা এই দিনলিপিগুলো তারই সাক্ষ্য দেয়।চব্বিশ-পঁচিশ বছরের এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ছাত্র, প্রত্যহ দিনপঞ্জি লিখছেন ইংরেজিতে। লিখছেন দৈনন্দিন জীবনের কিছু ঘটনা, বড় রাজনৈতিক বিষয়...। পরে এই তরুণ হয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতা আর তাঁর লেখা ডায়েরি বিবেচিত হয়েছে এ দেশের রাজনৈতিক-সামাজিক ইতিহাসের বিশ্বস্ত উপকরণ হিসেবে।
| লেখক | : | তাজউদ্দীন আহমদ |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| বিষয় | : | ডায়েরি ও চিঠিপত্র সংকলন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849793229 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |