//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাক্ষাৎ ও সান্নিধ্য যারা পেয়েছেন তারা হলেন সাহাবায়ে কেরাম, আর সাহাবিদের যারা সাক্ষাৎ ও সান্নিধ্য পেয়েছেন তারা হলেন তাবেঈ। এর পররর্তীদের বলা হয় তাবে-তাবেঈ। হাদিসের ভাষ্যানুযায়ী তারা খায়রুল কুরুন তথা শ্রেষ্ঠ যুগের তিন মহান প্রজন্ম।ইসলামকে তারা সবচেয়ে বেশি বুঝেছেন। সর্বাধিক অনুধাবন করেছেন কুরআন ও সুন্নাহকে। ইলম ও আমলে তারা সকলের অগ্রগামী। রাসুল নিজে তাদের শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দিয়ে গেছেন। অতঃপর তাদেরই সিলসিলায় গড়ে উঠেছেন উম্মাহর বরেণ্য ইমাম, মুহাদ্দিস, ফকিহ, সুফি ও আলেমগণ। সর্বক্ষেত্রে আমরা তাদের অনুসরণ করি। তাদের কথা ও কাজ দুনিয়ার জীবনে আমাদের সম্মান এবং আখেরাতে মুক্তির পাথেয়।দীর্ঘ জীবনের বাঁকে-বাঁকে হিরা-মোতি-পান্নার মতো যে অমূল্য কথা তারা বলেছেন, সেগুলো সোনার অক্ষরে লেখা রয়েছে কিতাবের পাতায়। ছোট্ট এই গ্রন্থটি সেসবেরই সংকলন। এ যেন সাগর সেঁচে কুড়ানো একগুচ্ছ মণিমুক্তা। যে পড়বে যে মানবে তার হৃদয় আলোকিত হবে। পুষ্প-পল্লবে সেজে উঠবে জীবন। সুন্দর হবে দুনিয়া ও আখেরাত।
| প্রকাশনী | : | ইলহাম |
| সংস্করণ | : | 1st Edition, October 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |