//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সব মানুষের একটামাত্র জীবন।কিন্তু রফিকের জীবন দুটো। এক জীবন থেকে আর এক জীবনে সে অবলীলায় ঢুকে পড়েছে। যেন ঢাকা থেকে বাসে চেপে ফরিদপুর চলে গেল। নতুন জীবনে তার জন্য শারমিন আছে।শারমিন হলো রফিকের প্রথম প্রেম, যে বিয়ে করে আমেরিকা চলে যায়। তারপর আর রফিকের সাথে যোগাযোগ নেই।কিন্তু নতুন যে জীবনে রফিক ঢুকে পড়েছে, সে জীবনে শারমিন তার বিয়ে করা বউ।এর ব্যাখ্যা করা সম্ভব? প্যারালাল উইনিভার্স কি ব্যাখ্যা করা যায়? যদি যেত, তাহলে পৃথিবীর সব লোক বিভিন্ন মাত্রায় ঘুরে বেড়াত। তারপর ইচ্ছে মতো একটা জীবনে গিয়ে থিতু হতো।সেই পৃথিবীতে প্রতিটা মানুষই হতো তার স্বপ্নের সমান বড়।নিজেকে যে জায়গায় সে দেখতে চায়, সেই জায়গায় গিয়ে থামত।‘জীবন অপেরা’ সেই অসম্ভব জীবনের গল্প। মিষ্টি প্রেম আরহাহাকারের উপন্যাস— যে জীবন যাপন করা হয়নি সেই জীবনের উইশফুল থিংকিং।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849533689 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |