//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাম্প্রদায়িকতার বিষবাষ্প যখন সারা উপমহাদেশকেই ক্রমশ গ্রাস করে চলেছে, প্রতিটি দেশের ধর্মীয় সংখ্যালঘু জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে প্রতিনিয়ত, সে কালবেলায় দাঁড়িয়ে দেশের বর্ষীয়ান প্রকৌশলী ও খ্যাতনামা বাস্তুকলাবিদ এ লেখক নিশ্চুপ থাকতে পারেননি। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসন্ধান করেছেন এ সাম্প্রদায়িকতার প্রকৃত স্বরূপ। যেহেতু এ ভূখণ্ডটি উপমহাদেশেরই অংশ ছিল, তাই তিনি এর ইতিহাসটিকে টেনেছেন সেই অতীত থেকে বর্তমান কাল অবধি।অভিজ্ঞতা, দীর্ঘ অনুশীলন ও পর্যবেক্ষণের ফল এ গ্রন্থ। এতে অতীতের ইতিহাস বিবৃত হয়েছে খুবই সংক্ষিপ্ত আকারে। মূলত সাম্প্রদায়িকতার সৃষ্টি থেকে কালের ঘটনাপ্রবাহে এর লালন-পালন আর তার বিকাশ-বিস্তৃতিই এখানে প্রাধান্য পেয়েছে। বিপুল নির্ভরযোগ্য তথ্যের সমাহারে গ্রন্থটি কৌতূহলী বৃহত্তর পাঠকের উপযোগী হয়ে উঠেছে।অনাড়ম্বর বর্ণনায় সহজ ও সরল ব্যাখ্যায় বিভেদবয়ান উদ্দীষ্ট পাঠকের কাছে ব্যাপকভাবে আদৃত হবে – এমনটি আশা করা যায়। গবেষণার সকল প্রক্রিয়া ও শর্ত পালনের জন্য এটি এ দেশের সাম্প্রদায়িকতা বিষয়ক একটি নির্ভরযোগ্য সংক্ষিপ্ত ইতিহাস হিসেবেও স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845064712 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 260 |