হে অন্ধ জলের রাজা

by আসাদ মান্নান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

109140Save 31৳ (22%)
Qty
Wishlist
Share

এক সহজাত কাব্যপ্রতিভার অধিকারী সত্তর দশকের অন্যতম প্রধান কবি আসাদ মান্নান। তিনি জন্মসূত্রে সমুদ্রের কবি হিসেবে খ্যাতিমান। তার কবিতার মর্মমূলে নদী ও সমুদ্রের সঙ্গে চিরকালীন নারী ও নিসর্গের এক অপূর্ব সম্মিলন ঘটেছে, যা বাংলা কবিতার শক্তি ও সম্ভাবনাকে ভিন্ন মাত্রার প্রসারিত করেছে। আর এ জন্যে তিনি স্বতন্ত্রস্বরের কবি। কবি আল মাহমুদের দৃষ্টিতে- 'আসাদ মান্নান প্রকৃত প্রেমের কবি।' কিন্তু তার কবিতায় নারী-পুরুষের প্রথাগত প্রেমের অনুরণন কোথাও অনুভূত হয় না বরং প্রেমময় এক জীবনতৃষ্ণার অফুরন্ত আকাঙ্খা গভীর এক রহস্যময়তায় উন্মোচিত হতে দেখা যায়। তিনি মা-মাটি ও মাতৃভূমির বেদনাকে নিসর্গের ক্যানভাসে বিচিত্র রঙ ও রেখায় একজন নিপুণ শিল্পীর অসামান্য কল্পনায় অঙ্কন করেছেন- এঁকেছেন বহুমাত্রিক শব্দচিত্র। কবি শামসুর রাহমান যাকে তারিফ করেছেন কলমচিত্রকর বলে।

প্রকাশনী:আগামী প্রকাশনী
সংস্করণ:1st Published, 2014
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789840416325
পৃষ্ঠা সংখ্যা:72