//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
"প্রেরণা ও চেতনায়" বইয়ের ফ্যাপের লেখা:কবিতার মাঝে দিয়ে কত কিছু প্রকাশিত হয়- বলা কথা, না বলা কথা, কবির মনের কথা, কবির মাঝে দিয়ে অন্য অনেকের কথা, মনের নানা অনুভূতি, চেতনা ও মূল্যবােধ। প্রকাশিত হয় মনের ভেতরের গভীরতর অভিব্যক্তি। যদিও ভেতর বললে ঠিক বােঝা যায় না- কতটা ভেতর, কতটা গভীর আর কতটাই বা অন্তর্নিহিত। এই বইতে বিভিন্ন কবিতার মধ্য দিয়ে নানা ক্ষেত্রে যারা সমাজ, দেশ ও পৃথিবীর জন্য, নিরন্তর অবদান রেখে এসেছেন সেই সকল স্বনামধন্য ব্যক্তিত্বের প্রতি কবি মনের গভীর শ্রদ্ধা, ভালােবাসা এবং সম্মান প্রদর্শিত হয়েছে। সৃষ্টি, বােধ, গুণ ও অবদানের মধ্য দিয়ে স্বনামধন্য সেই সকল ব্যক্তিত্বরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চেতনাসিক্ত হয়ে থাকবেন, প্রেরণা সঞ্চার করে যাবেন। তারা অমর, তারা বেঁচে আছেন ও থাকবেন- অগণ্য মনের প্রেরণা ও চেতনায়!
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published , 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840419630 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |