//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
যে প্রকৃতি, পরিবেশ, মানুষজন নিয়ে জীবনের অনেকগুলো বছর অতিবাহিত হয়েছে তাদের সাথে বন্ধনটা মনে হয় শিকড়ের মতই। আবহমান বাংলার নদীনালা, বৃক্ষ তরুলতার গুনগান গেয়ে শেষ করা যাবেনা। মনকাড়া নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত আমি। সর্বদাই কেমন যেন মন আনচান করা একটা নিবিড় বন্ধনে আবদ্ধ।তারই কিছু বহিঃপ্রকাশ আমার এ ছোট্ট প্রয়াসে।কিছু অতি সাধারণ, অসহায় এবং খেটে খাওয়া মানুষের কষ্ট হৃদয়কে দোলা দেয়। ক্ষদ্র কিছু হয়তো করার চেষ্টা করি তা কিন্তু যথেষ্ট নয়। জীবন বদলায়, নতুন সূর্য উঠে। এদের কথা খুব কম মানুষই ভাবে। বিস্ময় ভরা চোখে দেখা কিছু কষ্ট, দুঃখ আর আনন্দের চিত্র হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।কবিতা সভ্যতার পথ দেখায়। মানুষের মননশীলতার উন্নয়ন সাধন করে সুষ্ট সুন্দর সমাজ গঠনে সহায়তা করে। আমার এ "শিকড়ের বন্ধন" তারই কিছু অনুভূতির প্রকাশ। এ বন্ধন অটুট থাকুক। পৃথিবী নামক বৈচিত্র্যময় সুন্দর গ্রহটা আরও সুন্দর হউক।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849690344 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |