//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
যে সব প্রবন্ধের লিখনপর্ব প্রভূত আনন্দে সম্পন্ন হয়েছিল সেগুলাের গ্রন্থবদ্ধ রূপকেই প্রিয় প্রবন্ধ নামকরণ করেছেন প্রাবন্ধিক। কালানুক্রমিকভাবে বিন্যস্ত গ্রন্থিত ছাব্বিশটি প্রবন্ধে লেখকের বিগত পঁয়ত্রিশ বছরের মননচর্চা ও গদ্যশৈলীর বিকাশক্রম পরিস্ফুট।কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ ও গানসহ সংকলিত প্রবন্ধাবলির বিষয়ে যুক্ত হয়েছে সাহিত্যের দু-জন প্রাতিস্বিক শিক্ষকের কথকতাও।সাহিত্যসমালােচকের মূল্যায়নধর্মী বিবেচনায় গ্রন্থভুক্ত অধিকাংশ প্রবন্ধে সুপরিচিত অথবা স্বল্প-পরিচিত সাহিত্যশিল্পীর রচনার অনালােকিত অথবা অকর্ষিত ভুবনে আলাে ফেলেছেন বর্তমান প্রাবন্ধিক। এর ফলে অধিকাংশ প্রবন্ধেই নতুনতর কিছু শক্তি, কিছু অনাবিষ্কৃত সত্য উন্মােচিত হয়েছে।রবীন্দ্রনাথ-নজরুল-জগদীশ-বিভূতিভূষণতারাশঙ্কর-বুদ্ধদেব প্রসঙ্গে প্রাবন্ধিকের নানাবিধ নান্দনিক জিজ্ঞাসা ও বিশ্লেষণধর্মী গদ্য সাহিত্যপ্রেমী পাঠক আর মূল্যায়নপ্রবণ সাহিত্য-গবেষকের মনে নতুনতর চিন্তা জাগিয়ে তুলবে, ভিন্ন আর-এক পাঠনির্মাণে উৎস ও উদ্দীপক হিসেবে ভূমিকা রাখবে। মূল্যায়নধর্মী সাহিত্যবিবেচনা আকৃষ্ট করে যেসব পাঠককে, তাঁদের কাছে গ্রন্থটি সমাদৃত হবে নিঃসন্দেহে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845101622 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 392 |