জাতীয় ও আন্তর্জাতিক দিবসের কবিতা

by রতনতনু ঘোষ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

187250Save 63৳ (25%)
Qty
Wishlist
Share

মানুষের প্রতিদিন চলে যায় বহুমুখী কর্মব্যস্ততায়। তবু কিছুটা সময় থাকে ভাবের স্বকীয় জগতে আত্মমগ্ন হওয়ার। আত্মচেতনার পরিসরে সমাজ-পরিপার্শ্ব ও জাগতিক খণ্ড উপলব্ধি উঁকি দেয় মনের নির্জনে। নিঃসঙ্গতাকালে নিজেকেই নিজের সঙ্গী করে মানুষ। ভেতরের আমিকে বাহ্যিক আমির মুখোমুখি দাঁড় করানো হয় প্রতিনিয়ত। সৃষ্টিশীল মানুষ সৃজনে সমুজ্জ্বল থাকতে চায়। প্রাত্যহিক আবেগ ও মননলোকের কিছুটা আবহ জারিত করতে চেয়েছি আমি দিবসভিত্তিক তাৎপর্যের শব্দবিন্যাসে। আমার চেতনার কেন্দ্রে বিস্ময়ানুভূতির প্রকাশ অথবা বৈশ্বিক চেতনায় আত্মনির্মাণ ও আত্মবিকাশের প্রবণতা প্রকাশ করতে চেয়েছি কবিতায়।অবকাশকালে নিজেকে বিচিত্র বর্ণালিতে কল্পনা করা মানবস্বভাব। ভাবের বিস্ফোরণ কিংবা বস্তুময় চেতনার স্থানিক ও কালিক উপলব্ধিতে আমরা দিনযাপন করতে পারি। দিবসের তাৎপর্যময় চেতনায় নিজেদের আলোড়িত করতে পারি। আত্মজাগরণের প্রক্রিয়ায় কবিতা বিশেষ শিল্পমাধ্যম। স্বপ্ন, আকাঙ্ক্ষা ও আবেগের বহুরৈখিক উৎসারণ কবিতায় শব্দময় ছবি হয়ে ফোটে কবির কলমে। সৃজনময় আবেগ ধারণ ও বিকাশ করেই কবি তাৎপর্যময় করেন দিন ও রাত্রির অনুভবকে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2015
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012004456
পৃষ্ঠা সংখ্যা:222