//
by আহমেদ ফিরোজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জসীমউদ্ দীন বাংলাদেশের খাঁটি কবি। তাঁর কাব্যে পূর্ব বাংলার পল্লীজীবনের নৈসর্গিক চিত্র-তার স্বাভাবিক মাধুর্যে ফুটে উঠেছে। বাংলার পল্লী-সঙ্গীতের সুরে রচিত তাঁর গানগুলি এদেশের অধিবাসীদের মনকে মাতিয়ে তোলে। তাঁর এইসব গানের মধ্যে বাংলার পল্লী গ্রামের সহজ-সরল প্রাণের সুরটিই উঠে এসেছে-খুব সহজে। সে কারণে তিনি পল্লীকবি হিসেবে সমধিক পরিচিত। ছাত্রজীবনেই তাঁর কবি-প্রতিভার বিকাশ ঘটে। কলেজে অধ্যয়নকালে ‘কবর’ কবিতা রচনা করে অসাধারণ খ্যাতি অর্জন করেন। গ্রামীণজীবনের নিখুঁত চিত্র তাঁর কবিতায় কুশলতার সাথে অঙ্কিত। এ-অঙ্কনরীতিতে আধুনিক শিল্প-চেতনার ছাপ সুস্পষ্ট।পল্লীকবির এই জীবনচরিত, বেড়ে ওঠা ও সাহিত্য-সাধনা দক্ষতার সঙ্গে সহজ ও সাবলীল ভাষায় বর্ণনা করেছেন কবি ও প্রাবন্ধিক আহমেদ ফিরোজ। তৎসঙ্গে রচনা নিদর্শন হিসেবে কবির নির্বাচিত ২০টি গান ও কবিতা সংযুক্ত হয়েছে-যা জসীমউদ্ দীন-পাঠে আগ্রহী পাঠকদের পাঠযাত্রাকে আরো সম্পন্ন করবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 10th Printed, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012000526 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |