প্রকাশিত অপ্রকাশিত সময়

by লতিফা চৌধুরী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

262350Save 88৳ (25%)
Qty
Wishlist
Share

কী ভেবে লিখেছিলাম, কেন লিখেছি এবং পরবর্তীকালে কোনো কিছু লেখা আমেরিকার নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ঠিকানা’তেও প্রকাশিত হয়েছে। এটাই আমার প্রথম আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিরামহীনভাবে শুধু আমার ভাবনাগুলো, অভিজ্ঞতার ঝুলি, এগিয়ে চলার বিচিত্র ঘটনাপ্রবাহ, পৃথিবীর নানা প্রান্তে ঘুরে দেখা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, নানা ধর্মের নানা বর্ণের মানুষ সবকিছুই আমাকে প্রেরণা দিয়েছে। বিদেশে দীর্ঘ সময় থাকা আমাকে জীবনের শেষ প্রান্তে এসে আমার ভেতর থেকে কী যেন একটা তাগিদ তাড়া করে বেড়াত। সাংবাদিক পিতার একজন সামান্য সহায়তাকারী হিসেবে লেখালেখির দিকটা আমার জন্য নতুন নয়। আমি সবসময় পড়তে ভালোবাসি। হাতের কাছে যা পাই তাই নিয়ে মগ্ন হয়ে যেতাম অনায়াসেই। আমার ব্যক্তিগত সংগ্রহের লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের বইপত্র, পত্রিকা, আত্মজীবনী, স্বাধীনতা নিয়ে লেখা, বই, বাংলা সাহিত্যের নামকরা লেখকদের উপন্যাস সংগ্রহে আছে। এ ছাড়াও আছে আমার ধ্যান-ধারণা চালিকা শক্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রিয় গানের বুলবুল কাজী নজরুল ইসলাম।যদি কেউ কোনোদিন আমার লেখা সংকলন পড়ার সময় আর সুযোগ পান তবে তাঁর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি লেখিকা নই। এত বড় আশাও করি না নিজেকে নিয়ে। শুধু নিজের ভেতরের ‘আমি’টাকে একটু আনন্দ দেবার মূল্যই এই দুরূহ প্রচেষ্টা।প্রকাশ কার্যক্রমে প্রথমেই ধন্যবাদ জানাই আমার অত্যন্ত স্নেহের অনুজ কবি আবদুল হাই শিকদারকে। কন্যাসম দুই পুত্রবধূ সবসময় আমাকে নানাভাবে সাহায্য করেছে তাদের জন্য। আমার চারজন নাতি আয়ান, আদিয়ান, আদিব, আকিব-এর জন্য এই লেখা। ধন্যবাদ।আল্লাহ হাফেজ।লতিফা চৌধুরী২৫.০৫.২০১৯, ঢাকা।

প্রকাশনী:শোভা প্রকাশ
সংস্করণ:1st Edition, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849473404
পৃষ্ঠা সংখ্যা:144