//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পুষ্টিধন্য সন্তানের জননী কবি মোশাররফ হোসেন ভূঞার পঞ্চম কাব্যগ্রন্থ। কবি মোশাররফ কবিতায় কেবল ছন্দ, উপমা, উৎপ্রেক্ষার উপকরণই প্রয়োগ করেন না, কবিতায় তিনি জীবনের হলাহল মন্থন করে নিকষিত নির্যাস আঁকেন। সরল সৌজন্যে, আবেগী মননে, চিরায়ত আনন্দে তাঁর কবিতা ভাস্বর, উজ্জল। পুষ্টিধন্য সন্তানের জননী কাব্যের কবিতাগুলোই এই সাক্ষ্য দেয়। মোশাররফ হোসেন ভূঞার চিত্ত কবিতার রসে, অনুরণনের রক্তে এবং নির্মাণের বিষে সংক্রামিত। পুষ্টিধন্য সন্তানের জননী কাব্যের কবিতায় নারী পুরুষের নিবিড় গোপন সম্পর্কের চৈতালী রোদ, প্রেমের নির্মল আবেগ, সমাজ ও রাষ্ট্রের দোলাচল চমৎকার বিন্যাসে উঠে এসেছে। পুষ্টিধন্য সন্তানের জননী কাব্যগ্রন্থে পাঠক পাবেন, নতুন এক কাব্যের অম্লমধুর স্বাদ।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846340723 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |