Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

240300Save 60৳ (20%)
Qty
Wishlist
Share

মাহবুব তালুকদার বাংলাদেশের কথা সাহিত্যের অন্যতম প্রধান রূপকার ও ছোটগল্পের পারঙ্গম লেখক । ‘ চমক রহম ' তাঁর দশম গল্পগ্রন্থ । এতে মোট ১২ টি গল্প সংকলিত হয়েছে । প্রতিটি গল্পই আপন মাহাত্ম্য ও বৈশিষ্ট্যে সমুজ্জল । প্রথম গল্পটি তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনচিত্র , যা ইংরেজিতে অনুদিত হয়ে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে । পরবর্তী দু'টি গল্প ‘ বৃক্ষজীবন ’ ও ‘ নদীজীবন ’ কথাশিল্পের মাধ্যমে পরিবেশবাদের অনন্য উদাহরণ । এছাড়া ‘ পক্ষীজীবন’সহ অন্যান্য গল্প লেখকের পরিণত লেখনীর সৃষ্টি - সম্ভার । ‘ চমক রহম ’ গল্পটিও এক আধুনিক মনন ও অভিব্যক্তির মানবিক দলিল । মাহবুব তালুকদারের গল্পে বিষয়বৈচিত্র , ঘটনাবিন্যাস , চরিত্র - চিত্রণ ও বর্ণনারীতির নৈপুন্য পাঠককে নিয়ে যায় মনোলোকের কোনো গভীর গোপন প্রকোষ্ঠে , যেখানে অন্তরপ্রবাহের বিচিত্র প্রকাশ পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে । তাঁর গল্প নর - নারীর জীবনের পারস্পরিক সম্পর্কের জটিল গ্রন্থী উন্মোচনের মনোগ্রাহী আলেখ্য । নিটোল গল্প রচনার জাদুকরি লেখনীর অধিকারী মাহবুব তালুকদারের প্রতিটি গল্পই জীবন অবলোকনের এক অনুপম আস্বাদন । ‘ চমক রহম ' বাংলা কথাসাহিত্যের এক চমকপ্রদ সংযোজন ।

প্রকাশনী:মাওলা ব্রাদার্স
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849502975
পৃষ্ঠা সংখ্যা:143