//
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নাটোর উত্তরবঙ্গের মধ্যে ঐতিহ্যগত দিক থেকে বেশ নামকরা। নাটোর বললেই 'কাঁচাগোল্লার ’কথা মনে করে অনেকেই জিব্বার পানি সংবরণ করেন।আর নাটোরের বনলতা সেন, কাব্যিক মিথ তো রয়েছে যুগ যুগ ধরে।আমি নাটোরে পৌঁছেই ঠিক করলাম প্রথম দিনই কাঁচাগোল্লা খাব। আমি কাঁচাগোল্লার নামই শুধু শুনেছি কিন্তু ওটা খাওয়া তো দূরের কথা কস্মিনকালেও চোখে দেখিনি। তাই আজ প্রথমদিনই ইফতারের মেন্যু অর্ডার করার সময় কাঁচাগোল্লা বাদ রাখেনি। রুপলাল ইফতারি ট্রে টেবিলে এনে নামাল।আমি ইফতারি আইটেমের মধ্যে কাঁচাগোল্লা খুঁজতে থাকি। কিন্তু আমার চোখে অচেনা সেই কাঁচাগোল্লা নামক বস্তু কোনটি তা ঠাহর করতে পারছে না। আমি বেয়ারাকে জিজ্ঞাস করলাম,কাঁচাগোল্লা আনোনি? রূপলাল একটি পিরিচের দিকে তর্জনী নির্দেশ করে বলল -স্যার এইটা কাঁচাগোল্লা। আমার কিছুটা লজ্জা করলেও আমি বললাম -কাঁচাগোল্লা কি এরকমই, না অন্যরকম হয়? রুপলাল বলল- স্যার এইরকমই।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |