//
যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ
আলতাফ পারভেজ
by আলতাফ পারভেজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
"যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ" বইয়ের ফ্ল্যাপের লেখা:যােগেন মণ্ডল ছিলেন দলিত-তফসিলি সম্প্রদায়ের অবিসংবাদিত নেতা। বর্ণহিন্দু প্রভাবাধীন কংগ্রেস ও হিন্দু মহাসভার বিরুদ্ধে সমস্বার্থ বােধ থেকে তিনি মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন। হয়েছিলেন পাকিস্তান গণপরিষদের প্রথম সভাপতি ও আইনমন্ত্রী। কিন্তু অচিরেই তার অনেক প্রত্যাশার অপমৃত্যু হতে শুরু করে। ক্রমে পাকিস্তান রাষ্ট্রের সাম্প্রদায়িক চরিত্র তাঁর কাছে স্পষ্ট হতে থাকে। ১৯৫০-এর দাঙ্গার পর তিনি হতাশ হয়ে পাকিস্তান ত্যাগ করেন। যাওয়ার আগে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে লেখা এক দীর্ঘ চিঠিতে তাঁর মােহভঙ্গ এবং তফসিলিদের প্রতি জিন্নাহ-উত্তর পাকিস্তানি নেতৃত্বের নেতিবাচক ভূমিকার কথা বলে যান। ভারতে যাওয়ার পরও জীবনের বাকি দিনগুলাে তিনি অবহেলিত-নিপীড়িত তফসিলিদের স্বার্থরক্ষায় কাজ করে গেছেন। বিভাগপূর্ব ও বিভাগোত্তর বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও যােগেন মণ্ডল আজ এ দেশের মানুষের কাছে একটি অজানা বা প্রায় বিস্মৃত নাম। এই বইয়ে লেখক আলতাফ পারভেজ নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে যােগেন মণ্ডলের নেতৃত্বগুণ, তাঁর সংগঠন প্রতিভা, ঐতিহাসিক ভূমিকা ও তার তাৎপর্য তুলে ধরেছেন, আজকের পাঠককে যা ইতিহাসের এক অনালােকিত অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে।
| লেখক | : | আলতাফ পারভেজ |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| বিষয় | : | বিবিধ বিষয়ক প্রবন্ধ |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250030 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |