//
শুভেচ্ছা সাত । ৩
রাবেয়া খাতুন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
পোলের এপার মেকাইল অ্যান্ড সন্স। ওপারে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। মাঝে ভরা বর্ষার দোলাই খাল। শুক্লপক্ষের মধ্যরাত হলেও চাঁদ ঢাকা পড়ে আছে মেঘে মেঘে। গলি মুখে কাঠের ল্যাম্পপোস্টে জ্বলছে কর্পোরেশনের কেরোসিনের বাতি। সে আলোয় জমাট অন্ধকার কাটেনি। ছেঁড়া ছেঁড়া হয়ে তৈরি করে রেখেছে আলো-আঁধারির বিভ্রম। তারই ভেতর চোখ চালিয়ে মেকাইল সর্দার অপেক্ষা করছেন রুস্তমের।সদর রাস্তা প্রায় নির্জন। বায়োস্কোপ হলেন দ্বিতীয় শো ভাঙার পর গাড়ি- ঘোড়া উধাও। একটু আগে সামনে দিয়ে দুলকি চালে হেঁটে গ্যাছে আমুদে দর্শক। কেউ কেউ মনের আনন্দে গেয়ে গ্যাছে জনপ্রিয় গানের দু'একটি কলি। কোনও কোনও দোকানের ঝাঁপ তখনো খোলা ছিল। বিশেষ করে মিষ্টির দোকান। ফিরতি পথে নতুন বিয়ে করা যুবকদের অনেকেই 'মিঠাইর খাচি' হাতে ঘরে ফিরতে ভালোবাসে।
| লেখক | : | রাবেয়া খাতুন |
| প্রকাশনী | : | অনন্যা |
| বিষয় | : | সমকালীন উপন্যাস |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849028086 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |