//
বিবর্ণ পদ্মা ধূসর গড়াই
মেজর জেনারেল খোন্দকার মোঃ নূরুন্নবী (অবঃ)
by মেজর জেনারেল খোন্দকার মোঃ নূরুন্নবী (অবঃ)
৭১-এর গৌরবদীপ্ত সময় অবলম্বনে রচিত মুক্তিযুদ্ধের উপন্যাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
মাগো তুই কোথায় গেলি? আমি আর পারছি না। মাগো তুই কোথায় গেলি?' অনবরত কেঁদে চলছে কাদু। মাঝে মাঝে দেয়ালে মাথা ঠুকছে।ছয় ফুট লম্বা আর চার ফুট চওড়া একটা ঘরের মধ্যে বসে কাদু চিৎকার করে কাঁদছে। তিন সপ্তাহ হলো কাদুকে কুষ্টিয়ার জেল থেকে পাবনা জেলখানায় পাঠানো হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন একটা চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, 'কয়েদী আব্দুল কুদ্দুস শেখ মানসিক ভারসমা্যহীনতায় ভুগছে। তাকে কোন মানসিক হাসপাতালে চিকিৎসা দেয়া প্রয়োজন'। কাদুকে মানসিক চিকিৎসার জন্য পাবনায় নিয়ে আসা হয়েছে কুষ্টিয়া জেল থেকে।ওর নাম আব্দুল কুদ্দুস শেখ। গ্রাম-হোগলাবাড়িয়া, থানা-দৌলতপুর, জেলা- কুষ্টিয়া। ওর দাদি আদর করে নাম রেখেছিলেন আব্দুল কুদ্দুস। একটু বড় হতেই সবাই ডাকতে শুরু করলো কাদু। আর স্কুলে সহপাঠীরা ডাকত কদু।
| লেখক | : | মেজর জেনারেল খোন্দকার মোঃ নূরুন্নবী (অবঃ) |
| প্রকাশনী | : | অনন্যা |
| বিষয় | : | সমকালীন উপন্যাস |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849104629 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |