//
সংস্কৃতির সত্যমিথ্যা
ফজলুল আলম
by ফজলুল আলম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
শিল্প-সাহিত্য-সমাজ বিষয়ক আলোচনায় সংস্কৃতি শব্দটির আনাগোনা বেশ কিছু সময় ধরে চলছে। শব্দটির নান্দনিক প্রতিভাস শ্রুতিমধুর ও দর্শনীয় হিসেবে সর্বজনস্বীকৃত। তবে সংস্কৃতির ব্যাখ্যা দিতে গিয়ে একথাও অনেকে মানেন যে নান্দনিকতাই সংস্কৃতির একমাত্র রূপ নয়, মানবজীবনের সবকিছুই মানবতার সংস্কৃতিব্যঞ্জক। সেই দৃষ্টিতে সংস্কৃতির কথা উঠলে মানবসংস্কৃতির তথা মানবসমাজের মধ্যেকার তারতম্যও সংস্কৃতির অঙ্গ হিসেবে গণ্য করা প্রয়োজন হয়ে উঠে। মানুষ যুগ যুগ ধরে অসাম্য বঞ্চনা হীনতার মধ্যে বেঁচে আছে, একই ব্যবস্থা পুনরুৎপত্তি অর্জন করেছে, হাজার বছর ধরে সাধারণ মানুষের জীবনযাত্রায় উন্নতি যৎসামান্য হলেও সেটাকে ফলাও করে বিশাল অর্জন হিসেবে প্রচার করা হচ্ছে, এবং আশ্চর্য যে মানবতা এত শঠতা মিথ্যা অন্যায় অবিচার যেন মেনে নিয়ে চরম ঔদাসীন্যে কালাতিপাত করে চলেছে। কোন জাদুতে কীভাবে কে কারা এটা সম্ভব করেছে? জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত অগ্রগামিতার সময়ে এই অসামঞ্জস্য আমরাই বা কেন মেনে চলছি?এই রচনাগুলোর উদ্দেশ্য সমষ্টিগতভাবে এই প্রশ্নের উত্তর দেবার প্রচেষ্টা এবং উত্তর সংগ্রহের জন্য আরো বিশ্লেষণ ও ব্যাখ্যার পথ প্রদর্শন করা।রচনাগুলোর শিরোনাম ভিন্ন তবে প্রতিপাদ্য বিষয় একই। এককভাবে পাঠ করলেও রচনাগুলো থেকে একই চিন্তার খোরাক সংগ্রহ প্রচেষ্টা এবং প্রবন্ধ পাঠের রসাস্বাদন ব্যহত হবে না।
| লেখক | : | ফজলুল আলম |
| প্রকাশনী | : | অনন্যা |
| বিষয় | : | সভ্যতা ও সংস্কৃতি বিষয়ক গবেষণা ও প্রবন্ধ,সমাজ |
| সংস্করণ | : | 1st Published, 2007 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844126800 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |