//
ব-দ্বীপের হেলেনা
আনিসুর রহমান
by আনিসুর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
নাম তার হেলেনা। ব-দ্বীপদেশে তার বাড়ি। বয়স তার তের কি চৌদ্দ। ব-দ্বীপদেশ বড়ই অদ্ভুত জায়গা। ইতিহাসের নানা সময়ে দেশটি নানা ভাগে ও নানা নামে পরিচিত পেয়েছে। দেশটির ভূআকৃতি অনেকটা বাংলা ব্যঞ্জনবর্ণ 'ব' এর মতো দেখতে বলে আমার গল্পের প্রয়োজনে দেশটাকে ব- দ্বীপ বলেই চালিয়ে দেব। ব-দ্বীপদেশটি সম্পর্কে এর বেশি কিছু বলতে চাই না। কারণ গল্পটি ব- দ্বীপদেশের একটি মেয়ে প্রসঙ্গে দেশটি সম্পর্কে নয়। তাই মেয়েটির গল্প বলতে গিয়ে তার দেশ, ব-দ্বীপ প্রসঙ্গ ঘুরেফিরে আসবে, সেটা গল্পের প্রয়োজন বোঝে।গল্পের শুরুতেই একটি কথা বলে নিতে চাই। ছোট সময়ে দূরদর্শনে একটা গান শুনেছিলাম। গানটির কথা এরকম-চুরি বিদ্যা মহাবিদ্যা না পড়িলে ধরা। সত্য স্বীকার করতে দোষ নেই। আমার এই গল্পটি সত্য কি মিথ্যা; আজগুবি কি গাজাখুরি আমি এর কিছুই জানি না। আমি গল্পটি চুরি করেছি। চুরি প্রসঙ্গ নিয়ে বেশি কথা না বলাই ভালো। এইটুকু বলে নেয়া ভালো যে এই চুরি ধরা পড়ার কোনোই সম্ভাবনা নেই।
| লেখক | : | আনিসুর রহমান |
| প্রকাশনী | : | অনন্যা |
| বিষয় | : | সমকালীন উপন্যাস |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844320604 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 79 |