//
দুরন্ত রাশাদ
হাফিজ আল ফারুকী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
ঠিক তিনটা সাতাস মিনিট সাড়ে তেত্রিশ সেকেন্ডের সময় দুনিয়ার সব মালপত্র নিয়ে দুইটা ট্রাক রাশাদদের নতুন বাসার সামনে এসে থামল। তার পর পরই এসে থামল আরো একটা ছোট গাড়ি। ছোট গাড়ি থেকে একে একে নেমে এলেন, রাশাদের বাবা মাহতাব সাহেব, মা মিসেস পারভীন আফরোজ এবং রাশাদের বোন রিপা।রাশাদ গাড়ি থেকে নেমে এলো সবার পরে। গাড়ি থেকে নেমে সে প্রথমে চারদিকটা ভালোমতো দেখল। তারপর হাত ঘড়ির দিকে তাকাল। ঘড়িটা সে সব সময় সাথে সাথে রাখে। রাশাদের ছোট ফুপি তার জন্য এই ঘড়িটা ইংল্যান্ড থেকে কিনে এনেছেন। এত সুন্দর ঘড়ি সে কখনো কারো হাতে দেখেনি। কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নোট নিতে হলে ঠিক ঠিক সময়টাও লিখে রাখতে হয়। ঘড়িটা তখন খুব কাজে লাগে।
| লেখক | : | হাফিজ আল ফারুকী |
| প্রকাশনী | : | অনন্যা |
| বিষয় | : | শিশু-কিশোর উপন্যাস |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844324985 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |