//
ত্রিপুরার গল্প
মাজহারুল ইসলাম (সম্পাদক)
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো' পাঠেও ত্রিপুরা আবিষ্কৃত হয় অনেকখানি। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ লিখেছেন, 'যে ত্রিপুরা রবীন্দ্রনাথকে এত আকর্ষণ করেছে সেই ত্রিপুরা কেমন, দেখা উচিত না? রবীন্দ্রনাথের পদরেখা আমার প্রিয় পদরেখা। সেই পদরেখা অনুসরণ করব না? ...সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো' উপন্যাস পড়ে ত্রিপুরা যাওয়ার ইচ্ছা আবারও প্রবল হলো, উপন্যাসের শুরুই হয়েছে ত্রিপুরা মহারাজার পুণ্যাহ উৎসবের বর্ণনায়। এমন সুন্দর বর্ণনা! চোখের সামনে সব ভেসে ওঠে।' ('দেখা না-দেখা', হুমায়ূন আহমেদ) হুমায়ূন আহমেদের ত্রিপুরা ভ্রমণের ইচ্ছা অপূর্ণ থাকে নি। সেই ভ্রমণের অভিজ্ঞতা তিনি লিখেছেন ভ্রমণগ্রন্থ 'দেখা না-দেখা'র 'প্রিয় পদরেখা' অধ্যায়ে।ত্রিপুরা আর ত্রিপুরাবাসী জড়িয়ে আছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গেও। অবিস্মরণীয় তাদের সে সময়ের অবদান। ছোট্ট ত্রিপুরা তখন বিশাল হৃদয় নিয়ে পরম মমতায় কাছে টেনে নিয়েছিল ১৬ লাখ মুক্তিকামী বাঙালিকে। সত্তর ভাগ বাঙালি অধ্যুষিত ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ কর্তৃক বেষ্টিত। বাংলাদেশের গা ঘেঁষে যার ভৌগোলিক অবস্থান, মানসিক অবস্থান বাংলাদেশের হৃদয়ে, সেই ত্রিপুরা, এর জনগোষ্ঠী, তাদের সাহিত্য ও সংস্কৃতি, অজ্ঞাত কোনো কারণে বাংলাদেশিদের কাছে বহুলাংশে অচেনা। যেন অদৃশ্য কোনো পর্দা ঝুলছে মাঝখানটায়। এই গল্প- সংকলন 'ত্রিপুরার গল্প'-তে চেষ্টা করা হয়েছে সেই পর্দা খানিকটা সরিয়ে ভেতরটায় একনজর চোখ বুলাতে।
| লেখক | : | মাজহারুল ইসলাম (সম্পাদক) |
| সম্পাদক | : | মাজহারুল ইসলাম |
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| বিষয় | : | সমকালীন গল্প |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845028431 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |