//
উপন্যাস সমগ্র-১০
সৈয়দ শামসুল হক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
WELCOME200কুপন ব্যবহার করলে পুরাতন বইয়ে ১৫% ও নতুন বইয়ে অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
জয়নাল এখন একদিন হাঁটতে হাঁটতে অকস্মাৎ আবিষ্কার করে সে কোথায় আছে নির্ণয় করতে পারছে না। দূরে গোচারণভূমি দেখা যায়, কিন্তু তার সঙ্গে স্মৃতির অন্তর্গত কোনো ভূমির মিল সে খুঁজে পায় না। সে যে পথ চলতে চলতে দাঁড়িয়ে পড়েছে এবং দাঁড়িয়ে আছে পথের ঠিক মাঝখানে, সরু পথ, লালবরণ ধুলোমাখা পথ, চলাচলের পথ আটকে, অনেকটা উন্মাদের প্রায়, সে অনুভবই করতে পারে না।কয়েকটি মানুষ তার পাশ দিয়ে হেঁটে যায় সন্দিগ্ধ চোখ নিয়ে, তাকাতে তাকাতে, পাশ কাটিয়ে, কাঁধে ও মাথায় বাজারফেরতা পশরা নিয়ে; সেই মানুষগুলোকে আগে কখনো সে দ্যাখে নি। এমনকি তাদের পরিধেয় পর্যন্ত অন্য সংস্কৃতির বলে তার কাছে প্রতীয়মান হয়। দূরে মাঠে কিছু গরু ও মহিষ ইতস্তত চরে, জয়নাল সেইসব পশু দেখে একপ্রকার ভীতি বোধ করে; যেন তার কিছু স্মরণ হয়, সে কোন অতীতের কথা, অথচ স্মরণ করতে পারে না; তার আত্মার ভেতরে সে সন্ত্রস্ত শীতল হয়ে থাকে। জয়নাল অকস্মাৎ মাথার ওপরে একটি তীক্ষ্ণ চিৎকার শুনে তাকায় এবং যে পাখিটিকে সে দেখতে পায়, আগে কখনো দ্যাখে নি বলেই তার বোধ হয়।
| লেখক | : | সৈয়দ শামসুল হক |
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| বিষয় | : | উপন্যাস সমগ্র |
| সংস্করণ | : | 1st Published, 2012 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845020572 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 319 |