দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর

by মুহম্মদ জাফর ইকবাল

Condition:
OLD – GOOD ENOUGH

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

70
Qty
Wishlist
Share

”দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর” বইটির সম্পর্কে কিছু কথাঃ আলী আকবর সাহেব আজ ইচ্ছে করে অফিসের মাঝখান দিয়ে হেঁটে গেলেন। মাঝে মাঝেই তিনি এরকম করে যান-অফিসের কর্মচারীদের সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে পড়া, মুখ কাচু মাচু করে বিনীতভাবে সালাম করা ব্যাপারগুলি তিনি বেশ উপভােগ করেন। আজ অবশ্যি অন্য ব্যাপার, দেখতে চাইছিলেন আফজাল অফিসে এসেছে কি না। যে মানুষটিকে চারা ফেলে কাছে আনা হয়েছে, টোপ ফেলে ধরা হয়েছে এবং কিছুক্ষণের মাঝে খেলিয়ে ডাঙ্গায় তােলা হবে, তাকে এখন দেখতে কেমন লাগছে সেটা নিজের চোখে দেখার এক ধরনের কৌতূহল। অসুস্থ কৌতূহল। অন্যদের মত আফজাল দাঁড়িয়ে পড়ে মাথা নিচু করে সালাম করল না। একটা ফাইলের দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল, ভান করল যেন তাকে দেখেনি। পুরােটাই অভিনয়, একেবারে চতুর্থ শ্রেণীর অভিনয়। আলী আকবর সাহেবের ধারণা এই মানুষটির মাঝে প্রথম শ্রেণীর কোন মাল মশলা নেই। তিনি আফজালের ডেস্কের সামনে একটু দাঁড়ালেন, এখন কি সে মুখ তুলে তাকাবে ? লাফিয়ে উঠে মুখ কাচু মাচু করে সালাম করবে ? | না। আফজাল ফাইলের উপর আরাে মাথা ঝুকিয়ে উবু হয়ে গেল। যেন আশে পাশে কেউ নেই, কিংবা এই ফাইলের টানা হাতের লেখার মাঝে নির্ভর করছে কারাে জীবন মরণ। আলী আকবর সাহেব আফজালকে ডাকতে গিয়ে থেমে গেলেন। থাক, একটু পরে যার সাথে একটা বড় রকমের বােঝাপড়া হবে, এখন তার সাথে ছােট একটা নাটক করে কি হবে ? লােকটা যদি চতুর্থ শ্রেণীর একটা অভিনয় করে একটু আনন্দ পেতে চায় পাক। থাকুক তার ফাইলের উপর উবু হয়ে বসে। তারপর কি ঘটলো সেটা জানতে বইটি পড়ুন......

প্রকাশনী:কাকলী
সংস্করণ:2004
কভার:hardcover
ISBN:9844371418
পৃষ্ঠা সংখ্যা:68

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।